
ময়মনসিংহের ত্রিশালে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় ৬৩ বোতল মদ জব্দ করেছে ত্রিশাল থানা পুলিশ। এ সময় বাসের চালকসহ তিনজননে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে ত্রিশাল থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ স্থানীয় সংবাদ কর্মীদের এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং ষ্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুগুরা হতে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব ১৩-১০৬৬) বাসটি থামানো হয়।
পরে বাসটি চেক করাকালীন বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে তিনটি ছোট চটের বস্তার ভিতর বিভিন্ন ব্যান্ডের ভারতীয় ৬৩ বোতল মদ উদ্ধার করা হয়।
যাহা ড্রাইভার,হেলপার ও সুপারভাইজারের দেখানোমতে এবং তাহাদের নিজ হাতে বাহির করা মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত বাস, উদ্ধারকৃত ৬৩ টি ভারতীয় মদের বোতল এবং ড্রাইভার কাঞ্চন মিয়া (২৭) সুপারভাইজার ইয়াসিন আরাফাত (২২) ও হেলপার রিফাত মিয়া বাবুকে থানায় নিয়ে এসে এজাহার দায়ের করিলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি(২) ধারায় মামলা রুজু করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...