
ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলিয়া নগর স্টেশনে স্টপেজের দাবিতে তৃতীয় বারের মত রেল পথ অবরোধ করে মানববন্ধন বিক্ষোভ করেছে স্থানীয় শিক্ষার্থী ও জনসাধারণ। এসময় আন্দোলনে অংশ নেয় পার্শ্ববর্তী নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার শিক্ষার্থী ও জনতা।
রোববার সকাল ৯ টা থেকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন প্রায় পাঁচ ঘন্টা আটকে রেখে বিক্ষোভ ও মানববন্ধন করে ত্রিশাল উপজেলাসহ তিন উপজেলার ভোক্তভোগীরা।
এসময় আন্দোলনকারীরা ঢাকা থেকে ছেড়ে আসা ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন উপজেলার আউলিয়া নগর স্টেশনে স্টপেজের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পাঁচ ঘন্টার অধিক সময় সারাদেশের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় বারের আন্দোলনে রেলওয়ে’র ডিজি মহোদয়ের সাথে এলাকাবাসীর দাবী নিয়ে কথা হলে দশ দিনের মধ্যে অফিসিয়ালি স্টপেজ দেওয়ার আশ্বাস দিলেও তা সময় অতিবাহিত হয়। বিক্ষোব্ধ আন্দোলনকারীদের বেধে দেওয়া সময় সীমা পেরিয়ে গেলেও দাবি পুরন করা হয়নি বলে আজকের এ আন্দোলন।
প্রায় পাঁচ ঘন্টা ট্রেন আটকিয়ে বিক্ষোভ করার পর আউলিয়া নগর স্টেশন মাষ্টার আবু রায়হান ডিটিও এবং ডিআরএম এর সাথে কথা বলে সর্ব্বোচ্চ দুই মাস সময় নিয়েছেন স্টপেজ প্রসেসিংয়ের জন্য। আনঅফিশিয়ালী প্রতিদিন এক মিনিট স্টপেজ চালু থাকবে এ আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদেও আন্দোলন থেকে সরে আসে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...