
ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সভাপতি পদত্যাগ করেছেন।
শনিবার সকালে পৌর ছাত্রলীগের প্যাডে লিখিত ভাবে ত্রিশাল পৌর শাখার সভাপতি রাকিবুল হাসান রনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমাদেন।
প্রেস রিলিজে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ্য করে পৌর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতিসহ আরকোন সংগঠনের কার্যক্রমে না জড়ানোর কথাও উল্লেখ্য করেন।
সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে এই সংগঠন থেকে পদত্যাগ করেছি। পদত্যাগ পত্র ডাকযোগে প্রেরন করেছি।
ভবিষ্যতে এই সংগঠনের কোন কার্যক্রমে আমি জড়াবোনা। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ নই। পদত্যাগ প্রসঙ্গে ময়মনসিংহ জেলার ছাত্রলীগ সভাপতি আল আমিনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ। যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...