
ত্রিশাল–বালিপাড়া আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশার ভাড়া ১০ টাকা বৃদ্ধির প্রতিবাদে চকরামপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (২ মে) দুপুরে শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করেই সিএনজি অটোরিকশার ভাড়া ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধকারীরা দ্রুত অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান বলেন, সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পরিবহন মালিকপক্ষ ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে শীগ্রই আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...