• বরিশাল শীর্ষ সংবাদ
  • দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা

দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ , ২৭ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা ৫নং ওয়ার্ডের মীরমদন গ্রামের সরদার বাড়িতে গিয়ে অসুস্থ বাবুল সরদারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

দীর্ঘ দুই বছর পাঁচ মাস ধরে শয্যাশায়ী বাবুল সরদার একসময় পেশায় অটোরিকশা চালক ছিলেন। আর্থিক সহায়তা পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আপনাদের সহযোগিতা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। দোয়া ছাড়া আপনাদের সংগঠনের জন্য আমার দেওয়ার কিছু নেই। আমি দোয়া করি যেন সংগঠনটি আরও এগিয়ে যায় ও এভাবেই অসহায় মানুষর পাশে দাড়াতে পারেন ।”

সংগঠনের সভাপতি রিয়াজ আলাদার দৈনিক ভোরের ডাককে বলেন, “আমাদের সংগঠন থেকে এই প্রথম কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করতে চাই। সমাজের যেকোনো অসহায় পরিবার বা অসুস্থ রোগীর পাশে সবসময় মানবিক সংগঠনকে পাওয়া যাবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তাজিবউল আহসান আবির , প্রচার-প্রকাশনা বিষয়ক মো. রাকিবুজ্জামান রাকিব ও কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মৃধাসহ প্রমুখ।

মন্তব্য লিখুন

আরও খবর