দশমিনায় উদ্ধারকৃত সেই অজ্ঞাত যুবকের গলাকাটা মৃতদেহর পরিচয় সনাক্ত

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনা উপজেলায় তরমুজ খেতের টং ঘরে থেকে উদ্ধারকৃত সেই অজ্ঞাত যুবকের গলাকাটা মৃতদেহর পরিচয় পাওয়া গেছে।

নিহত যুবকের নাম মহিউদ্দিন ইছা (২৭)। তাহার বাড়ি জেলার সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ জাফর ফকিরের ছোট ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

জানা গেছে, নিহত মহিউদ্দিন গত মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়। তার বাসায় ফিরতে দেরি হওয়ায় বড় ভাই তার মুঠোফোনে ফোন দিলে বন্ধ পায়।

তারপর স্বজনরা মিলে অনেক খোঁজাখুঁজি করে পরের দিন বুধবার বিকালে খবর পায় দশমিনার চাঁদপুরা গ্রামে অজ্ঞাত এক যুবকের যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ঐ যুবকের বড়ো ভাই কাওছার হোসেন ঐ রাতেই দশমিনা থানায় এসে মৃতদেহ দেখে পরিচয় নিশ্চিত করেছে মরদেহটি তার ছোট ভাই মহিউদ্দিন ইছা।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ওই লাশের আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় জানতে পারছেন বলে জানা গেছে।

স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে একটি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় ঐএলাকায় দেখতে পায় স্থানীয়রা ও ইউপি সদস্য ফখরুল ইসলাম । গাড়ীর নিবন্ধন প্লেটে লেখা ছিল পটুয়াখালী পৌরসভা- ০১৪৮। পরে বিষয়টি ইউপি সদস্য পুলিশকে অবহিত করা হলে পুলিশ গাড়িটি তাহার জিম্মায় রাখতে বলেন।

তাহার পরেরদিন বুধবার (৫জানুয়ারি) সকালে ঐ এলাকার স্থানীয় লোকজন তরমুজ খেতের টং ঘরে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামকে খবর দেন। পরে ইউপি সদস্য ও চেয়ারম্যানের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তরমুজ খেতের টং ঘরের খড়কুটার ভেতর থেকে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকা অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশের পরিচয় সনাক্ত করা জন্য পটুয়াখালী গোয়েন্দা শাখায় মাধ্যমে হাতের ছাপ নেয়া হয়।

গলাচিপা-দশমিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জামান এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়া দিন।

মন্তব্য লিখুন

আরও খবর