দশমিনায় নবগত ওসির সঙ্গে হাতপাখা প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ , ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা থানায় নবনিয়োগপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাচনাইন পারভেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দশমিনায় নবগত ওসির সঙ্গে হাতপাখা প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী–৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা ও ইউনিয়ন শাখার নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী আলোচনা সভা শেষে তিনি প্রায় শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে ওসির কার্যালয়ে যান। সেখানে দু’জন বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে মুফতি আবু বকর সিদ্দিক নবাগত ওসিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দশমিনার মানুষ শান্তিপ্রিয়। কোনো নাগরিক যেন অন্যায় আচরণ বা হয়রানির শিকার না হয়—এই আশা নিয়েই আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে চাই।”

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাচনাইন পারভেজ বলেন, “আইন–শৃঙ্খলা বজায় রাখতে জনগণ ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।” তিনি সকলকে আইন–শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মজিবুর রহমান আজবাহার প্যাদা, সভাপতি হাফেজ মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সহ-সভাপতি হাফেজ শামীম জমাদ্দার, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন রুহানি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু তাহের, অর্থ সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন খান, শ্রমিক আন্দোলনের সভাপতি জাকির খান, যুব আন্দোলনের সভাপতি গাজী মো. বাসির ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক এইচ এম বাহাউদ্দীন নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।