
মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় কলেজ রোড সংলগ্ন মাদ্রাসাতুল কুরআন ও এতিম খানার শুভ উদ্বোধন করা হয়েছে।
রোজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাদ জুম্মা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়ের চরহোসনাবাদ গ্রামের কলেজ রোজ সংলগ্ন শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠাতা হাজী মোঃ ওবায়েদুল ইসলাম এর ছেলে সাদ মুহাম্মদ জুনায়েদ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ানিং (বুয়েট ) সফটওয়্যার ইঞ্জিনিয়ার Google-Poland।
মাদ্রাসাতুল কুরআন ও এতিমখানার প্রতিষ্ঠা হাজী মোঃ ওবায়েদুল ইসলাম বলেন, আমি আমার চাকরি অবস্থায় চেস্টা করেছিলাম হাফেছ বানানো একজন শুরুতে শেষ হয়ে যায় ও আরেকজন ২৫ পাড়া পর্যন্ত পড়ে আর শেষ করতে পারে নাই।
এটা আমার জিবনের সবচেয়ে বড় দুঃখ।
ভেবছিলাম একজন ব্যর্থ হলে আরেকজন সফল হবে।
শেষ পর্যায় গিয়ে সেটা আর হলো না। আবার দিত্বীয়বার চেস্টা করলাম তাও হলোনো। তারপর আমার স্ত্রী বলল তোমার ভাগ্যে নেই হাফেজ বানানো।
আমার এক ছেলে এক মেয়ে হাফেজ বানাতে পারি নাই মাওলানাও বানাতে পারি নাই এটাই দুঃখ। এরপরে চিন্তা করলাম মাদ্রাসা তৈরি করি । যত মাদ্রাসা আছে দশমিনাতে নুরানী থেকে হেফজো মাদ্রাসা দেখা যায় ঘর আছে বাথরুম নাই, উজুখানা আছে পানি নাই ,বাথরুম আছে পানি নাই,
অব্যবস্থা ।
এ মাদ্রাসা করার আগে ঢাকাতে অনেক আধুনিক মাদ্রাসায় ঘুরেছি পরিছন্ন মাদ্রাসা। আমি শিশুদের যতো সহযোগিতা করব যতো পরিছন্নতায় রাখব শিশুরা ততো তারা দ্রত গতিতে হাফেজ হবে।
কোরআনের আলো ছড়াবে এই শিশুরা।প্রতিষ্ঠা হাজী মোঃ ওবায়েদুল ইসলাম অশ্রুসিক্ত নয়নে অভিবাবকদের আরো বলেন, এইমুহুর্তে আর্থিক সহযোগিতার চেয়ে ছাত্র দিয়ে সহযোগিতা করবেন ।
প্রতেকে একটি করে ছাত্র দিবেন তাহলেই আমার এ কস্ট সার্থক হবে।প্রতিষ্ঠা হাজী মোঃ ওবায়েদুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মৃধা ,নওশাদ মাহমুদ তালুকদার ও মোঃ হাবিবুর রহমান মহল্লদার।
উপজেলার সাবেক ভাইস চেয়্যারম্যান মোঃ নাসির উদ্দীন পালোয়ান, সরকারি আবদুর রসিদ তালুকদার কলেজের প্রভাষক মোঃ আমিন মহল্লদার,চরহোসনাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হুমায়ূন কবির ও মাওলানা এনায়েত উল্লাহ আনসারী,কলেজপাড়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সাদেক হোসেন ও দশমিনা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাবিবুর রহমানসহ আরো অনেকে ।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...