
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ইউএনও । অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯ দোকানিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসালাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার প্রধান বাজার ও আশপাশের কয়েকটি দোকানে তদারকি চালায়।
এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করার অভিযোগে সংশ্লিষ্ট দোকানিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মোট ৯ দোকানিকে ৫৭হাজার নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসালাম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন নিয়মিত নজরদারি চালাচ্ছে।
কোনো ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোন ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ব্যবসা পরিচালনা করতে পারবেনা। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, বাজারে প্রশাসনের এমন অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...