
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দীঘিনালা জোনের উদ্যোগে নতুন বোয়ালখালী বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
জানা গেছে, সহায়তার অংশ হিসেবে ৩৪ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...