
খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার বাস টার্মিনাল এলাকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় কম। ক্ষতিগ্রস্তদের এককালীন সহায়তা প্রদানে পার্বত্য মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে।”
এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় স্থানীয়রা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দীঘিনালার বোয়ালখালী নতুন বাজার ও লারমা স্কোয়ার বাজারে পানির রিজার্ভার নির্মাণের দাবি জানান। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অখিল শিকারীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের প্রতিটি পরিবারকে নগদ ৫ হাজার টাকা এবং শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, যা এখন সম্পূর্ণ পুড়ে গেছে। তারা বলেন, “সরকারি প্রণোদনা ছাড়া আমাদের পক্ষে পুনরায় ব্যবসা শুরু করা সম্ভব নয়।”
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...