
তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন “Promoting GESI Responsive Nature-Based Solutions for Enabling Resilience in CHT of Bangladesh” শীর্ষক নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায়।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বর্তমানে বিষমুক্ত খাদ্যের গুরুত্ব বেড়েছে। স্থায়ী উন্নয়ন ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে বিষমুক্ত খাদ্য উৎপাদনে উদ্যোগ নিতে হবে। তবেই মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাদাত হোসাইন, দীঘিনালা ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, হেডম্যান প্রতিনিধি, প্রকল্পের অংশগ্রহণকারী এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমা। প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন দাতা সংস্থা হেলভেটাস-এর থিওমেটিক অফিসার ও ফিল্ড কো-অর্ডিনেটর দীপ্তিময় চাকমা।
মুক্ত আলোচনায় এলএসপি প্রতিনিধি রাহুল চন্দ্র চাকমা জৈব বালাইনাশক তৈরির প্রক্রিয়া তুলে ধরেন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাঙ্গীর আলম বলেন, “বর্তমানে ঝর্নার পানি দিন দিন কমে যাচ্ছে,”—তিনি উদাহরণ হিসেবে মেরুং ইউনিয়নের চংড়াছড়ি ঝর্নার পানি সংকটের কথা উল্লেখ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা প্রকল্পে মৎস্য ও পশুপালন খাতকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদাত হোসাইন প্রকল্পটিকে যুগোপযোগী উল্লেখ করে বলেন, “দীঘিনালায় বর্তমানে কমলা চাষে সমস্যা দেখা দিচ্ছে, যা সম্ভবত মাটির গুণগত পরিবর্তনের কারণে।”
তিনি আরও বলেন, “খাদ্য উৎপাদন বাড়াতে হাইব্রিড জাতের ফসল উৎপাদন বাড়ছে, ফলে কীটনাশকের অতিব্যবহার মাটির উর্বরতা হ্রাস করছে।”
সমাপনী বক্তব্যে নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, “এটি একটি পরীক্ষামূলক প্রকল্প। এর মূল লক্ষ্য পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জলবায়ু-সহনশীল, টেকসই, লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক কৃষি অনুশীলন প্রতিষ্ঠা এবং বিস্তারের জন্য প্রকৃতিনির্ভর সমাধান প্রচার করা।”
সভা শেষে প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...