
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে উপজাতি ও বাঙালি জনগণের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীঘিনালা উপজেলার ছোট মেরুন এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা চাহিদার প্রেক্ষিতে আয়োজিত ক্যাম্পে দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শাইখুদ্দিন সাকলাইন চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পের মাধ্যমে মোট ৫৩২ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
সেবাগ্রহীতাদের মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য ছিলেন ৫৭ জন এবং বাঙালি জনগণ ছিলেন ৪৭৫ জন।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...