দুমকিতে বিআরডিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকালে (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিআরডিভি কর্মকর্তা নমিতারানী, উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, জামাত’র সভাপতি মাও: জালাল উদ্দীন আহমেদ, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান ফোরকান আহমেদ ও বিভিন্ন ইউনিয়নের সমবায়ী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে আনন্দ শোভাযাত্রা ও সভাশেষে চিএাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরন এবং ৫ জন নারী উদ্যেক্তাকে ৬ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয় ।