
পটুয়াখালীর দুমকি উপজেলায় দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদে মো: জসিম উদ্দিন (ছাতা), সাধারন সম্পাদক পদে আবু সালেহ খোকন (হেলিকপ্টার) ও অর্থ বিষয়ক সম্পাদক পদে মো: নুরুজ্জামান (কলম) নির্বাচিত হয়েছে।
সাব-রেজিষ্ট্রী অফিসে আজ রোববার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ২৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন যথাক্রমে-মো: রুহুল আমিন হাওলাদার, মো: মেহেদী হাসান ও মো: মিজানুর রহমান।
সমিতির উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আ: জব্বার সিকদার ও এইচ এম জাকির হোসেন হাওলাদার, সাব-রেজিষ্ট্রী অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার পাল, মোহরার আক্তার জাহান রুমা ও মো: আলমগীর হোসেন নির্বাচনী দায়িত্ব পালন করেন।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক এম আমির হোসাইন হাওলাদার জানান, সমিতির প্রতিটি পদে দু’জন করে প্রার্থী হওয়ায় এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে তুমুল লড়াই হয়েছে।
আগামী দু‘ছরের মেয়াদে নির্বাচিত ৩ জন ছাড়া সমিতির অন্যান্য পদে সাধারন সভায় সদস্যদের সম্মতিক্রমে আগামী ১৩ নভেম্বর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। প্রতি দু‘বছর পর পর এ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...