
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে সোলার প্যানেলচালিত সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।
সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে তাদের ছড়া ও ঝিরির পানি সংগ্রহ করে দৈনন্দিন কাজে ব্যবহার করতে হতো। নতুন এ প্রকল্প চালুর ফলে নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে জোন কমান্ডার স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় বাস্তবায়িত এ প্রকল্প সুপেয় পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা