
মোঃ মিজান লোহাগাড়া, চট্টগ্রাম: নদী দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আজ ২৭ফেব্রুয়ারি( শুক্রবার) ৭ঘটিকার সময়ে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন’র রাজঘাটা ব্রিজ সংলগ্ন গুরুত্বপূর্ণ নদী এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দা, ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নদীতে বর্জ্য ফেলা, অবৈধ দখল এবং অপরিকল্পিত বালু উত্তোলনের বিষয়গুলো উঠে আসে। স্থানীয়রা নদীর নাব্যতা হ্রাস ও দূষণের কারণে জীবিকা সংকটের কথাও তুলে ধরেন।
এমপি শাহজাহান চৌধুরী বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই সবাইকে একসাথে কাজ করতে হবে।নদী আমাদের জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্যসম্পদের প্রধান উৎস।
শিল্পবর্জ্য, প্লাস্টিক ও গৃহস্থালির আবর্জনা ফেলে নদী দূষণ করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। তিনি নদীর তীরবর্তী অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি স্থানীয় জনগণকে নদী রক্ষায় সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এমপি’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...