ধানাবাহিকভাবে চলছে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের নির্বাচনী প্রচারনা

প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ , ১০ আগস্ট ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সংগৃহীত ছবি।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- ​আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ নাগরিক, প্রবীণ ব্যক্তিত্ব, খেটে খাওয়া মানুষ ও নারী ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দোয়া ও সমর্থন কামনা করছেন।

সোমবার(১০ আগষ্ট) সকাল থেকে ৩নং ওয়ার্ডের বেনাপোল গ্রামের পাড়া-মহল্লায় তিনি ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

​প্রচারণাকালে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সুনিশ্চিত করা এবং অবহেলিত এলাকাগুলোর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, নির্বাচিত হলে বেনাপোলকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।

পৌরসভার সব ধরনের সেবা সাধারণ মানুষের জন্য সহজ, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত করা।

​ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ। সাধারণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবার মান বাড়ানো এবং শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা।

​দেশের সর্ববৃহৎ স্থলবন্দর নগরী হিসেবে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষায় কাজ করা।

​যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং এলাকাকে মাদকমুক্ত করা।

​গণসংযোগকালে এলাকার প্রবীণ ও সাধারণ মানুষ তাকে জড়িয়ে ধরে ভালোবাসা ও সমর্থন জানান। ইমদাদুল হক ইমদাদ আরো জানান, ​”বেনাপোল পৌরসভার অবহেলিত এলাকাগুলোর রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, ব্রিজ ও কালভার্টের দুর্ভোগ দূর করাই আমার মূল লক্ষ্য।

জনগণের নাগরিক অধিকার ও সকল প্রকার পৌর সুবিধা শতভাগ নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে তার এই গণসংযোগ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

সোমবারের গণসংযোগে অংশ নেন- বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক- মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা- আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- হযরত আলী, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুব নেতা- মনির হোসেন সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।