• খুলনা রাজনীতি
  • “ধানের শীষ” মার্কা নিয়ে শতভাগ জয়ের আশা রাখেন মফিকুল হাসান তৃপ্তি

“ধানের শীষ” মার্কা নিয়ে শতভাগ জয়ের আশা রাখেন মফিকুল হাসান তৃপ্তি

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় ৮৫, যশোর-১ (শার্শা) আসনে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। দীর্ঘদিন পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপি’র চারজন এবং জামায়াতে ইসলামীর একজন প্রার্থী প্রচার-প্রচারণায় নেমে পড়েছিলেন।

কিন্তু এ আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি দলীয় মার্কা “ধানের শীষ” প্রতীক পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটি’র সাবেক দপ্তর সম্পাদক এবং ৮৫,যশোর-১(শার্শা) আসনের সাবেক এমপি মো.মফিকুল হাসান তৃপ্তি। দলীয় মনোনয়ন পেয়ে অত্র উপজেলার ১১টি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে সমাবেশ মিছিল মিটিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে আছেন তিনি।

যশোর-১ (শার্শা) আসনের ১১টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ১০২টি। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৯ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ পাঁচ হাজার ৪৪০ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৮৮৩ জন।

ত্রয়োদশ নির্বাচনে তৃপ্তি ভাইয়ের বিপরিতে প্রধান প্রতিদ্বন্ধি হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন জামায়াতে ইসলামী’র একক প্রার্থী মাওলানা আজিজুর রহমান।

নির্বাচন প্রচারনার ক্ষেত্রে অত্র উপজেলা ঘিরে এখন পর্যন্ত “ধানের শীষ” মার্কার প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি অন্য প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন। দৈনন্দিন প্রচারনার ধারবাহিকতায় সোমবার(১০ নভেম্বর) তিনি নির্বাচনী জনসেবা করেছেন অত্র উপজেলার পুটখালী ইউনিয়নাধীন ৫নং ওয়ার্ডের বালুন্ডা গ্রামে। বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৩টায় অনুষ্ঠিত ঐ নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মফিকুল হাসান তৃপ্তি।

দুপুরের পর থেকে শতঃস্ফূর্ত নেতা-কর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে মাঠ প্রাঙ্গণ। দীর্ঘদিন যাবৎ বিএনপিদলীয় কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন তৃপ্তি। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার আমলে তিনি গত ১৭বছর নানাভাবে মামলা হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন কয়েকবার। তিনি দলের জন্য নিবেদিত প্রাণ। বিগত সরকারের আমলে প্রশাসন দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

তিনি ওয়ান-ইলেভেনের সময় সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন। তা ছাড়া গত ১৭ বছরে তিনি বাড়িতেই থাকতে পারেননি। জেলখানাই যেন ছিল তার বাড়ি। এবার এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে সাধারণ মানুষের কাছে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন,তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকার প্রচার ও ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষ’কে বিজয়ী করার লক্ষ্যে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ব আহবান জানান প্রার্থী তৃপ্তি।

সমাবেশে তৃপ্তি বলেন, “ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে তিনি নানাভাবে হামলা-মামলার শিকার হয়েছেন। বিগত সরকারের আমলে নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। পাশে থেকেছেন সারাক্ষণ। এখন সময় এসেছে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের ফ্যাসিবাদী দমন-পীড়নের জবাব দেওয়ার। বিএনপি আমাকে মনোনিত করে আপনাদের কাছে পাঠিয়েছে “ধানের শীষ” মার্কা’কে জয়যুক্ত করতে,আমি শতভাগ আশাবাদী শার্শাবাসী আমাকে ভোট দিয়ে মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ প্রদান করবেন”।

কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ বিশাল জনসভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-হাবিবুর রহমান হবি(সাবেক চেয়ারম্যান,৫নং পুটখালী ইউনিয়ন),আল মামুন বাবলু(সিনিয়র যুগ্ম আহবায়ক,শার্শা উপজোলা বিএনপি),তাজ উদ্দীন(যুগ্ম-সাধারণ সম্পাদক,শার্শা উপজেলা বিএনপি),ইমদাদুল হক ইমদাদ(সদস্য সচিব,যুবদল,শার্শা উপজেলা বিএনপি),আসাদুজ্জামান মিঠু(সভাপতি,বাগআঁচড়া,বিএনপি),মফিজুর রহমান(সভাপতি,৫নং পুটখালী ইউনিয়ন),আলমগীর কবির(ছাত্র বিষয়ক সম্পাদক,শার্শা উপজেলা বিএনপি।

জনসেবা শেষে সন্ধ্যার দিকে নেতা-কর্মীদের সাথে নিয়ে মফিকুল হাসান তৃপ্তি বালুন্ডা বাজারে জনসাধারণের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন।