
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃনওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে গোলাম মোস্তফা (৫৪) নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল ৩ মার্চ সন্ধ্যায় উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত মানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মানপুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফা কয়েকদিন ধরে সরকারি জমি থেকে ট্রাক্টরের সাহায্যে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।
গোপনসূত্রে এমন খবর পেয়ে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় বাংলাদেশ সেনবাহিনীসহ পুলিশের একটি যৌথ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
অভিযানে সরকারি জমি থেকে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত গোলাম মোস্তফাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত