• রাজশাহী শীর্ষ সংবাদ
  • ধামইরহাটে আমাইতাড়া-রাঙামাটি রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চড়মে, পুনঃনির্মাণ জরুরী 

ধামইরহাটে আমাইতাড়া-রাঙামাটি রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চড়মে, পুনঃনির্মাণ জরুরী 

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , ৬ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃউজ্জল হোসেন,ধানইরহাটঃ ধামরহাট উপজেলা পরিষদের ১ কিঃমিঃ  পশ্চিমে আমাইতারা বাজার অবস্থিত। আমাইতাড়া হতে রাঙ্গামাটি ৬-৭ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গত এক বছর ধরে রাস্তার বুকে ছোট-বড় অনেক গর্ত সৃষ্টি হয়েছে। আত্রাই নদীর বালি পরিবহনকারী গাড়িগুলো নিয়মিত চলাচল করে থাকে।

গাড়ি চলাচল অব্যাহত রাখতে রাস্তায় সৃষ্টি হওয়া গর্তে বালি মহালের ইজারাদার নিজেরাই ইট এবং বালি ফেলে গাড়ি চলাচলের উপযোগী করে রেখেছেন। তাতে অনেক কষ্টে ছোট-বড় যানবাহন চলাচল করলেও সাধারণ মানুষের কষ্ট ঘোচেনি।

একটু বৃষ্টিতে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। রাস্তার পাশে অবস্থিত রঘুনাথপুরে গ্রামের খাইরুল ইসলাম,আশরাফুল ইসলাম, উজ্জল হোসেন সহ স্থানীয় মানুষ ভারী যানবাহন চলাচলের উপযোগী করে এবং প্রশস্ত করে রাস্তা পুনঃনির্মাণের দাবী জানান।

রাস্তার পাশাপাশি তারা ড্রেনেজ ব্যবস্থারও দাবি জানান। তারা আরও বলেন, আত্রাই নদীর বালি মহল থেকে সরকার কোটি-কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে, যে বালি এই রাস্তা দিয়ে পরিবহন হয়। প্রতিদিন শত থেকে সহস্র যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই রাস্তা নির্মাণে উদাসীন। স্থানীয়রা দ্রুত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম এর নিকট  রাস্তা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এজিইডির নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শক্তিশালী রাস্তা নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। জনস্বার্থে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর