ধামইরহাটে বিষ্ফোরক ও মারামারি মামলায় চার আওয়ামীলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ , ৭ অক্টোবর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ উজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার হয়েছে। গতকাল রবিবার (৬ অক্টোবর) দিনগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ধামাইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান , গত ৫ অক্টোবর শনিবার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে মারামারির ঘটনায় একই ইউনিয়নের জোতরাম গ্রামের রাজু হোসেন বাদী হয়েছে ২৬ জনের নামে এবং ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।

মারামারি ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলা নম্বর ৬ তাং ৬/১০/২০২৪। গ্রেফতারকৃতরা হলেন ১নং ধামইরহাট ইউনিয়নের শল্পী বাজারের আব্দুল মজিদের ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সম্পাদক আবু ছালাম ফুল্টু (৩৭), ২নং আগ্রাদিগুণ ইউনিয়নের মনিহারি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ২নং ওয়ার্ড সভাপতি ইজাবুল হোসেন (৫২), একই ইউনিয়নের তালান্দর গ্রামের মোজাফফর রহমানের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা আতোয়ার হোসেন(৩৫) এবং ৪ নং উমার ইউনিয়নের মোসলেম উদ্দিন এর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সম্পাদক গোলাম রব্বানী (৩৪)।

থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করেছেন।