
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে ওয়ার্ড কমিটির পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার সময়ে ধামইরহাট পৌরসভার আয়োজনে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত গোফরইমপ্যাক্ট প্রকল্পের অধীনে কার্যক্রম বাস্তবায়নে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মাহবুবুর রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে উপজেলার ফার্শিপাড়ার হাটখোলা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ধামইরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের পানির লেয়ার স্তর নিম্নগামী, বিএমডিএ অপরিকল্পিত সেচ ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, পলিথীনের অধিক ব্যাবহার, ডাস্টবিন না থাকা, রোড লাইট এর ব্যবস্থা নিম্নগামী, মাদকসেবীদের দৌরাত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মশা মাছির উপদ্রব বৃদ্ধি, বাল্যবিবাহসহ ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
এছাড়াও উক্ত ওয়ার্ডের চলমান বাস্তবায়িতব্য কাজের অগ্রগতি গুণগতমান ও সমস্যা নিয়ে ওয়ার্ডবাসীদের সাথে আলোচনা করা হয়।এ সময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ধামইরহাট উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুস সালাম, ইএসডিও’র গোফরইমপ্যাক্ট প্রকল্পের শহর সমন্বয়ক মো. দুলাল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, পৌর ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলতাফ হোসেন সহ শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য পেশাজিবির প্রতিনিধি, ধর্মীয়নেতাসহ এলাকার সকল শ্রেণী পেশার সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ