
শাহরিয়ার মিল্টন,শেরপুর :শেরপুরের নকলায় গরুচুরি বেড়েছে। গরু চুরি হয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন। গরু নিয়ে আতঙ্কে আছেন খামারি ও কৃষকরা। টহল পুলিশ, বিট পুলিশিং ও গ্রাম পুলিশের কার্যক্রম জোরদার করার দাবী কৃষকসহ সর্বসাধারনের। গরুচুরি বৃদ্ধি পাওয়ায় দূশ্চিন্তায় অনেকেই গরু পাহারা দিতে গরুর ঘরে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
সম্প্রতি উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী পূর্বপাড়া গ্রামের একই বাড়ি থেকে সহোদর দুই ভাইয়ের বিদেশী জাতের ৬টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় গরুচুরির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের টহল জোরদারের দাবি করছেন এলাকাবাসী। আয়ের উৎস্য গরুগুলি চুরি হয়ে যাওয়ায় গরুর মালিক জয়নাল আবেদীন ও নুর হোসেন আজ দিশেহারা হয়ে পরেছেন।
জানা গেছে, জয়নাল আবেদীনের বাছুরসহ একটি বিদেশী জাতের গাভী, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা এবং তার ছোটভাই নুর হোসেনের বাছুরসহ ২টি বিদেশী জাতের গাভী ও একটি ষাড় গরু চুরি হয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছেন এলাকাবাসী।
কৃষক নুর হোসেন জানান, ওই রাত ১টার দিকে গোয়ালঘরের থেকে গিয়ে শুয়ে পড়েন। রাত ৩টার দিকে ঘুম থেকে জেগে গোয়ালঘরে গিয়ে দেখেন ঘর ফাঁকা। একই সময় তার বড়ভাই জয়নাল আবেদীনের গোয়ালঘরেও কোন গরু নেই দেখে ডাক চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে তাদেরকে শান্তনা দেওয়ার পাশাপাশি গরু খোঁজাখোঁজি ও আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
পরে নুর হোসেনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে গরু চুরির বিষয়ে অজ্ঞাতদের আসামী করে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আয়ের উৎস্য চুরি হয়ে যাওয়ায় তারা কিভাবে সংসার চালাবেন এনিয়ে চিন্তার যেন শেষ নেই বলেও জানান তিনি।
স্থানীয় অনেকে জানান, সরকার পতনের পরে পুলিশসহ স্থানীয় আইন শৃঙ্খলা বাহীনির কার্যক্রম স্থবির হয়ে যাওয়ায় চোরের উপদ্রব বেড়েছে। এমতাবস্থায় টহল পুলিশ, বিট পুলিশিং ও গ্রাম পুলিশের কার্যক্রম জোরদার করলে চোরের হাত থেকে রক্ষা পেতে পারেন কৃষকসহ সর্বসাধারন; এমনটাই মনে করছেন সবপেশাশ্রেণির মানুষ।
এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে বুধবার সকালে নুর হোসেন ও জয়নাল আবেদীনের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান। ওসি বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে সম্ভাব্য জায়গায় খোঁজ খবর নিচ্ছি। চোরদের চিহৃত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...