
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরের নকলায় ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী কৃষকের মাঝে উচ্চ ফলনশীল ব্রিধান জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে ও কৃষিবিদ ফারিহা ইসমিনসহ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক কৃষানিরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতি ইউনিয়ন ও পৌরসভা থেকে ২০ জন করে মোট ২শ জন কৃষকের মাঝে ব্রিধান-৭৪, ব্রিধান-৮৮, ব্রিধান-৮৯, ব্রিধান-৯২ ও ব্রিধান-১০০ জাতের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন