
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় অক্টোবর মাসের সব কর্মদিবসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের যেসব শিক্ষার্থী গত মাসে কোন কার্যদিবসে অনুপস্থিত থাকেনি তাদের মাঝে পুরষ্কার হিসেবে বই, খাতা ও কলম প্রদান করা হয়। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ ক্লাসের শ্রেণি শিক্ষকগন নিজ নিজ শ্রেণির যেসব শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলেদেন।
পাঠদান শুরুর আগে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এ পুরষ্কার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, তাহেরা সুলতানা, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত করতে তথা শ্রেণিমূখী করতে কয়েক বছর ধরেই এই অভিনব কৌশল অবলম্ভন করা হচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার্থী উপস্থিতির হার বেড়েছে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...