
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নকলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া’র সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মেহেদী হাসান।
পরে অতিথিবৃন্দ স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। প্রদর্শনী শেষে বিচারকগনের রায়ে শ্রেষ্ঠ প্রদর্শনী স্টলের দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানের হাতে শ্রেষ্ঠত্বের সনদপত্র তুলে দেওয়া হয়।
এসময় উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা