
আমিনুল ইসলাম আহদঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি সরাইল উপজেলার চুন্টা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানে চুন্টা বাজারে অবস্থিত মেসার্স জীবন ট্রেডার্স (প্রোঃ মো. আবুল মিয়া) নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান সিনজেনটা-এর নামে নকল মাইক্রোনিউট্রিয়েন্ট (পুষ্টিবর্ধক) থিউভেট ও গ্রোজিন বিক্রি করছিল।
প্রতিষ্ঠানটির মালিক দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মমূলক কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স জীবন ট্রেডার্সকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...