
এস এম রুবেল (ফরিদপুর): ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে রাতের আঁধারে হাতেম মাতুব্বারের ছেলে প্রবাসী জামাল মাতুব্বর (৫৫) নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, প্রবাসী জামাল মাতুব্বর মালয়েশিয়া ৩০ বছর ছিলেন। গত এক মাস আগে বাড়িতে আসেন এরপর বিবাহে আবদ্ধ হন। তার বসত ঘরে চুরি করার উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর রাত ২ টায় ঘরের জানালা কেটে ঘরের ঢুকে লোহার রড দিয়ে গোপনাঙ্গে আঘাত করলে তিনি সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এরপর স্থানীয় লোকজন উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকলে সম্ভবত তাদের চিনে ফেলার কারণে এ ঘটনা ঘটায়। এখনো ভুক্তভোগী পরিবারের লোকজন কোন প্রকার অভিযোগ করেনি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...