
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ রয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরের উপজেলার মহিষখোলা গ্রামের চিত্রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮)।
অপরদিকে মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৮) নিখোঁজ রয়েছে। তারা দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পাশ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হলেও অপর শিশু আরিয়ার কোন সন্ধানে পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে আরিয়ার কোনো সন্ধান পায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মুঠোফোনে জানান,“নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অপর শিশুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা