
নড়াইল ও লোহাগড়া শহরে মাত্র কয়েক ঘণ্টার ভারি বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরবাসী পড়েছেন চরম ভোগান্তিতে।
টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে নড়াইল ও লোহাগড়া শহরসহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে নিম্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে শহরের প্রায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন এলাকার রাস্তায় কাদাপানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।
সোমবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নড়াইলের মহিষখোলা, আলাদাতপুর, দুর্গাপুর, কুড়িগ্রাম, ভওয়াখালী,দক্ষিণ নড়াইল, উজিরপুর, লক্ষ্মীপাশা, লোহাগড়া, গোপীনাথপুর, আদর্শপাড়া,রাজুপুর, খলিশাখালী,মদিনা পাড়া, পোদ্দারপাড়া,
সরকারপাড়া,জয়পুর,কুন্দশীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে রয়েছে। ফলে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
পৌরবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। বছরের পর বছর সমস্যা সমাধানে উদাসীন পৌর কর্তৃপক্ষ।
লোহাগড়া বাজারের ব্যবসায়ী ফয়সাল বলেন, এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ব্যবসায়ীসহ এলাকাবসীকে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় অথচ পৌর কর্তৃপক্ষ এই দুর্ভোগ নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।’
জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক জহির ঠাকুর বলেন, ‘শহরের ড্রেনেজ ভালো না। এছাড়া পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। যে কারণে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় শহরে।’
আদর্শ পাড়ার বাসিন্দা বদরুল ইসলাম বলেন, শহরে জলাবদ্ধতা সমস্যা নিরসনে জনপ্রতিনিধিরা আন্তরিক নয়। ফলে জনদুর্ভোগ প্রতি বছর লেগেই আছে’।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...