
নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টিতে পূবালী ব্যাংকের ২৪২ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) বেলা ১২টার দিকে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান ও উপ-ব্যবস্থাপক শেখ মোঃ সামছুদ্দোহা।
পূবালী ব্যাংক নড়াইল শাখার সহকারী ব্যবস্থাপক কে.এম রাসেলের সভাপতিত্বে সভায় পূবালী ব্যাংকের সেবাখাত ও কার্যক্রম নিয়ে বক্তব্য দেন বিশেষ অতিথি পূবালী ব্যাংক যশোর শাখার সহকারী মহা-ব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম, পূবালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ, পূবালী ব্যাংক রূপগঞ্জ উপশাখা প্রধান বিএম মাহফুজুর রহমান, নড়াইল শহরের ঠিকাদার ও ব্যবসায়ী হুমায়ুন কবীর, রেজাউল আলম, বিএম রফিকুল ইসলাম, তোফায়েল আহম্মেদ সহ অনেকে।
বক্তারা বলেন, ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ ও ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফায় শীর্ষে থাকা ব্যাংকগুলোর একটি এটি হলো পূবালী ব্যাংক। নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করা ও সেবার মান আরো বৃদ্ধি করতে পূবালী ব্যাংকের স্টাফদের আরো বিনয়ী ও সেবার মান বৃদ্ধিও অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ২৪২তম উপ-শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নড়াইল মডেল মসজিদের ঈমাম এইচএম জাকারিয়া হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যাবসায়ী, ঠিকাদার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত