
সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। হামলাকারীদের ছুরিকাঘাতে তার হাত-পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বেরিয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন।
আহত সজিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় তিনি জরুরি কাজে লোহাগাড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর পৌঁছালে তার ওপর হামলা হয়।
এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা তার হাত, পা ও পেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, সজিবুর রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় নড়াইলের সাংবাদিক সমাজ নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন