
নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলাটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ নামে এক ব্যক্তি।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিসিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন শিকদার এ বিষয়ে নিশ্চিত করেছেন।
মামলায় বাদী দাবি করেছিলেন, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দেন।
পরে তা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়।
ঘটনার দুদিন পর ২৭ ডিসেম্বর সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন আশিক বিল্লাহ নামে ওই ব্যক্তি। পরে এ ঘটনায় আশিক বিল্লাহ বাদী হয়ে ওই বছরের ২৯ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে গয়েশ্বর চন্দ্র রায়ের নামে মানহানির মামলার আবেদন করেন।
আদালত এটি আমলে নিয়ে নড়াইল সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন। পুলিশ ২০১৬ সালের ২৯ অক্টোবর আদালতে গয়েশ্বরকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে।
তবে দীর্ঘদিন ধরে মামলার বাদী আদালতে উপস্থিত না হওয়ায় বুধবার মামলাটি খারিজ করে দেন আদালত। উল্লেখ্য এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুইটি মামলা ও খারিজ হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা