
নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক হাসিব মোল্যা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হাসিব মোল্যা মোটরসাইকেল যোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেল চালক হাসিব মোল্যা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত