
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে কৃষক সুলতান মোল্যা (৬৫) নিহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য চাঁদপুর গ্রামের জামাল এবং শরিফুল পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সুলতানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ।
নিহত সুলতান মোল্যা শরিফুল পক্ষের সমর্থক। এদিকে, হত্যাকান্ডের পর জামাল পক্ষের বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে গরু, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।
কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...