
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংসদীয় আসন ৯৩ নড়াইল-১ আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ও সংসদীয় আসন ৯৪, নড়াইল-২ আসনে জামায়াতের জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চুর নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছ থেকে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান জানান, বুধবার সকাল থেকে জেলা নির্বাচন অফিস থেকে ফরম উত্তোলনের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে বিকেলের দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট ড. আব্দুল ছালাম দুটি আসনের মনোনয়ন ফরম জামায়াত নেতাদের হাতে তুলে দেন। তবে এসময় প্রার্থীরা উপস্থিত ছিলেন না।
ফরমগুলো পূরণ করে দ্রুত জমা দেওয়া হবে। এদিকে মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো.আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সদর পৌরসভা আমির মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতারা।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর হতে ৪ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু ২২ জানুয়ারি, প্রচারণা কার্যক্রম শেষ ১০ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার