
নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে তার ঘরের ভিতরে থাকা আসবাবপত্র, রবিশষ্য সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পরিবারের অভিযোগ, হুমায়ুন কলস প্রতিকের সমর্থক। ধানের শীষের সমর্থকেরা তাদের (কলস সমর্থকদের) হুমকি দিয়ে আসছিলেন। তারাই এই আগুন দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আগুন দেখতে পেয়ে তারা ছুটে যান। পরে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা নবু মোল্যা বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টার দিক একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে দৌড়ে আসতে আসতে দেখি ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে।
ঘরের ভেতর প্রায় ৩০ থেকে ৩৫ মণ ধান ছিল, আসবাবপত্র ছিল, যে সব মালামাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভিতর এক পাশে হুমায়ুন ঘুমিয়ে থাকত। এদের উদ্দেশ্য ছিল হুমায়ুনকে পুড়িয়ে মারা।
হুমায়ুন মোল্যার ভাই মো. রমজান মোল্যা বলেন, আমরা জেলা বিএনপির সাধারণত সম্পাদক( সদ্য বহিষ্কৃত) মনিরুল ইসলামের সাথে দল করে আসছি। মনিরুল স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আমরা তার কলস মার্কায় কাজ করেছি।
কলসের কাজ করায় টিংকু ও তার লোকজন আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। টিংকু ধানের শীষের কাজ করেছেন। তারা আমাদের দিন রাত দাবড়াচ্ছে।এই ধানের শীষের লোক আমাদের ঘর বাড়ি পোড়ায় দিয়ে গেছে।
তবে এ অভিযোগ অস্বীকার অভিযুক্ত রিয়াজুল ইসলাম টিংকু বলেন, পরিকল্পিতভাবে কে বা কারা আগুন দিয়েছে। পুলিশ তদন্ত করলে আগুন দেওয়ার মুল হতা বেরিয়ে আসবে। আমরা এ ঘটনার সুষ্ট তদন্ত করে দাবি করি।
এ বিষয়ে জানতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে।
উল্লেখ্য,সোমবার সন্ধ্যার পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
পরে রাত সাড়ে ৮টার দিকে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধানের শীষের সমর্থকরা কলস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে তাদের ৫জন আহত হন।
আহতদের সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই রাতেই স্বতন্ত্র কলস প্রতিকের সমর্থক হবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্যার বড়ির একটি ঘরে অগ্নকান্ডের ঘটনা ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...