
নড়াইলের মহাজন গ্রামের মালোপাড়ায় মদ্যপানে দশম শ্রেণির ছাত্রী পূজা করের (১৫) মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার মৃত্যু হলেও বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। পূজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।
এ ঘটনায় অপর স্কুলছাত্রী ত্রিনয়নী বিশ্বাস (১৫) অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ত্রিনয়নী রাজবাড়ীর পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। এরপর গত মঙ্গলবার দু’জনে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ত্রিনয়নীকে চিকিৎসা দেয়া হচ্ছে। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...