
নড়াইলের লোহাগড়া উপজেলার মহাজন-লোহাগড়া সড়কে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় সোহান মীর নামে এক যুবক নিহত হয়েছে।
গতকাল শনিবার (২৯নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মীর নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সোভারগোপ গ্রামের মনির মীরের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোহান মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের লোহাগড়া-মহাজন সড়কের পাঁচুড়িয়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আঘাত করে।
এসময় সে মাথায় প্রচন্ড আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে যশোরে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিল কবির দুপুরে জানান, সোহান মীর নামে একজন যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেলে সে মারা যায়। তবে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...