
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. শাহাদাত হোসেন সারের ডিলারশিপ পাওয়ায় নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে লাহুড়িয়া কালিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল কালিগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিল্টন জমাদ্দার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি মফিজুর রহমান, যুবদল নেতা মিজানুর রহমান ও লাহুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী মিয়াসহ স্থানীয় নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও যুবলীগের চিহ্নিত নেতাকে কীভাবে সারের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে ডিলার নিয়োগ দেওয়া হলো, তা বোধগম্য নয়।
অবিলম্বে এই যুবলীগ নেতার ডিলারশিপ বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
বক্তারা কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে ও সময়মতো সার পান, তা নিশ্চিত করতে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, ‘সার ডিলার নিয়োগের জন্য উপজেলাভিত্তিক একটি কমিটি রয়েছে। ওই কমিটির সিদ্ধান্ত মোতাবেকই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে এককভাবে আমার বা কৃষি অধিদপ্তরের কোনো ভূমিকা নেই।’
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া