
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচির ওপর উপর গত ৪ আগস্ট হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৪ জনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা হয়েছে নড়াইল সদর থানায়।
নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেশব্যাপি খুন, গুম ও জখমের হুকুম পেয়ে আসামীরা ৪ আগষ্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে রাসেল সেতুর পূর্ব পাশে পরিকল্পিতভাবে হামলা চালায়।
আসামীদের বেপরোয়া হামলা, গুলি ও বোমার বিস্ফোরণে অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হয়। নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ গত ৪ আগষ্টের ঘটনায় গত ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১০।
গতকাল শনিবার (৫ অক্টোবর) মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে যে এজাহারটি জমা দিয়েছেন এটি ১০ সেপ্টেম্বরের মামলার সাথে যুক্ত করে তদন্তকারি কর্মকর্তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন। জমা দেয়া এজাহারে যারা নতুন আসামি হয়েছেন শূধুমাত্র তারাই পূর্বের মামলার সাথে যুক্ত হবেন। একই ঘটনায় একাধিক মামলা নেয়ার সুযোগ নেই।
প্রসঙ্গত, গত ৪ আগষ্টের ঘটনায় গত ১০ সেপ্টেম্বর নড়াইল থানায় নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ও তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ ৯০ জনের নাম উল্লেখ করে নড়াইল সদর থানায় একটি মামলা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের