
নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ডাক্তার মো. খাসরু আলম সাগর (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কলোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধার দিকে খুলনায় নেয়ার পথে তিনি মারা যান।
নিহত যুবক উপজেলার মাছিমদিয়া এলাকার জাকার এর ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক ছিলেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার নড়াইল-গোবরা-ফুলতলা সড়কে মোটরসাইকেল চালক খাসরু আলম সাগর নামে ওই যুবককে একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে খুলনা মেডিকেলে নেয়ার পথে সন্ধার দিকে অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ দেয় আমরা আইনি ব্যবস্থা নেবো।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...