
নড়াইলের লোহাগড়া উপজেলার ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার (১০ মার্চ) দুপুর ২ টার দিকে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার হবার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত পান্নু মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনানাথপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে এবং তার ভাইয়ের স্ত্রী বাবু মোল্যার স্ত্রী শারমিন বেগম।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে ওই শিশু। পরে পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে তার বাড়িতে কেউ না থাকায় তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে।
পরে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই শিশুটির বাবা বলেন, আমার ছোট শিশুটি পান্নু মোলার বাড়িতে বরই কুড়াতে গেলে আমার মেয়েকে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমি জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, আয়াজ মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর মামলা না করতে ভয়ভীতি দেখায়। আজ সোমবার আমার স্ত্রী মামলা করেছে। আমার মেয়ের সাথে যা করিছে আমি এর বিচার চাই।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...