
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া থেকে সেনাবাহিনীর অভিযানে দেশীয় ওয়ান শুটারগান ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন আটক করা হয়েছে।
সোমবার (৫ মে) ভোররাতে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় সেনাবাহিনীর অভিযান পরিচালনায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসময় কান্দিপাড়া গ্রামের জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০) হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ(৪৫) ও মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ কে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত থেকে এলাকার বিভিন্ন মাঠে ও বাড়িতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতি, ১টি বল্লাম, ৪ টি টেটা উদ্ধার করে সেনাবাহিনী। আটকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশে তৈরি অস্ত্রশস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। নড়াগাতি থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...