
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রামিম রহমানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নড়াইল শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রামিম রহমান নড়াইল পৌরসভার ভওয়াখালীর দেবদারুতলা এলাকার হামিমুর রহমান জান্নুর ছেলে। বিগত আমলে চাঁদাবাজি, বিরোধী দলের নেতাকর্মীদের মারধর ও অপহরণের ঘটনায় অভিযুক্ত তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও জানা গেছে, আওয়ামীলীগের আমলে রামিম রহমান বিভিন্ন সময়ে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
এছাড়াও শহরের দূর্গাপুর এলাকার বাসিন্দা ও বিএনপি নেতা নুরুল হকসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত এই রামিম রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...