
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। ২৫ অক্টোবর বিকাল ৩টার সময় মধুখালী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ হতে শুরু করে ঢাকা খুলনা মহাসড়কে মিছিলটি মধুখালী বাজারের সামনে থেকে ঘুরে এসে পুনরায় স্কুল মাঠে সমাপ্ত হয়।
এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপি’র সভাপতি হায়দার আলী মোল্লা, মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সি: যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, সাবেক উপজেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে সমবেত হয় উজ্জীবিত নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে নতুন এই কমিটি উপহার দেওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জেলা কমিটি এবং ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটিকে সর্বশ্রেষ্ঠ কমিটি হিসেবে আখ্যায়িত করে। সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও আলোচনা সভায় সবাইকে ধানের শীষের পক্ষে এক জোট বেঁধে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...