
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): মানবিক কার্যক্রমে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২১এপ্রিল) বিকেল ৩ঘটিকার সময়ে এক অসহায় ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির মাঝে একটি হুইলচেয়ার প্রদান করেন।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় চলাফেরায় অক্ষম ওই ব্যক্তির কষ্ট লাঘবে হুইলচেয়ারটি উপহার দেওয়া হয়েছে।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ও তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এই সহায়তা তাদের জন্য নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রাকিব উদ্দিন জানান, এ সংগঠন সবসময়ই কাজ করে মানুষের কল্যাণে। যারা যুক্ত আছে সবাই মানবিক কর্মী।
শারীরিকভাবে অক্ষম তার পাশে দাঁড়ানোর জন্য আমি ইঞ্জিনিয়ার আকাশ চৌধুরী লর কাছে প্রস্তাব রাখলে তিনি এ মানবিক কাজে এগিয়ে আসেন৷ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন, সাঙ্গু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য জাহাদুল ইসলাম আবির, জসীমউদ্দীন, এনামুল হক এবং সাতকানিয়া লোহাগাডা মানবিক ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মুহিত।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...