নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কাল

প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ , ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের একাংশের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আগামীকাল বুধবার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংগঠনের আত্মপ্রকাশ হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।

তিনি বলেন, আগামীকাল (বুধবার) মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে।

আজ রাতে আত্মপ্রকাশ বিষয়ক বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানানো হবে।