
ফরিদপুরের বোয়ালমারীতে নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মুখে ফুটলো খুশির হাসি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি সরকারি কলেজ প্রাঙ্গণে অসহায় পরিবারগুলোর মাঝে হাঁস ও খাদ্য বিতরণ করা হয়।
“সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর অর্থায়নে এবং বোয়ালমারী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ কর্মসূচি সম্পন্ন হয়। দুই ধাপে ঘোষপুর ও ময়না ইউনিয়নের মোট ১২৫ জন সুফলভোগীর প্রত্যেককে দেয়া হয় ২১টি হাঁস ও ৭৫ কেজি দানাদার খাদ্য। এর মধ্যে ঘোষপুর ইউনিয়নের ৭৫ জন এবং ময়না ইউনিয়নের ৫০ জন সুবিধাভোগী ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সনদিব কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত আলী প্রমুখ।
বিতরণকালে চরবাসীর চোখেমুখে আনন্দ আর কৃতজ্ঞতার ঝিলিক ফুটে ওঠে। অনেকের ভাষায়, এ সহায়তা শুধু হাঁস বা খাদ্য নয়—বরং জীবিকা টিকিয়ে রাখার এক নতুন আশ্বাস।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...